সার্ভে খতিয়ান অনুসন্ধান
সার্ভে খতিয়ান
নামজারি খতিয়ান
মৌজা ম্যাপ
আবেদনের অবস্থা নির্দেশিকা
এখন থেকে খতিয়ানের কিউ আর কোড সম্বলিত অনলাইন/তাৎক্ষনিক কপি ১২০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও সার্টিফাইড/সত্যায়িত খতিয়ান কপির মূল্য পুনঃনির্ধারণ করে ১২০ টাকা করা হয়েছে।

সার্ভে খতিয়ানের তথ্য

বিভাগ
জেলা
উপজেলা/থানা
খতিয়ানের ধরন
মৌজা
খতিয়ানের তালিকা
আবেদনের জন্য খতিয়ানের উপর ডাবল ক্লিক করুন। খতিয়ান অনুসন্ধান করে না পেলে খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান করে আবেদন করুন। দাগ নং এবং মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে চাইলে ‘অধিকতর অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন।

তথ্যচিত্র

২,০৩৫
আজকের সেবা গ্রহীতা
১,৯৬,৮৬,৯৫৯
মোট সেবা গ্রহিতা
৫৭,৩৪,৭৯৬
মোট ভিজিটর
৬,৫০,৯৫,৪৮২
মোট ভিজিট
সর্বশেষ হালনাগাদ:

Eporcha GOV BD

ই পর্চা ও খতিয়ান সেবা এবং মৌজা ম্যাপ সেবা পূর্বে eporcha.gov.bd ওয়েবসাইটে প্রদান করা হতো। তবে, বর্তমানে সেটি নতুন ওয়েবসাইট dlrms.land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে। তাই, মৌজা ম্যাপ এবং পর্চা সেবা বর্তমানে উক্ত ওয়েবসাইট ভিজিট করে নিতে পারবেন।

E Porcha GOV BD এর সকল সেবা কীভাবে নতুন ওয়েবসাইট dlrms land gov bd থেকে নিতে হয় এবং অন্যান্য ভূমি সেবা কীভাবে land gov bd থেকে নিতে হয়, সেসব পদ্ধতি দেখানো হয়েছে এই ওয়েবসাইটে। EporchaGov.com ওয়েবসাইটের শুধুমাত্র টিউটোরিয়াল দেখানো হয়ে থাকে।

DLRMS Land GOV BD

বর্তমানে ভূমি রেকর্ড ও ম্যাপ সংক্রান্ত সকল সেবা ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://land.gov.bd/ এর সাবডোমেইন https://dlrms.land.gov.bd/ তে দেয়া হচ্ছে। তাই, ই পর্চা ও খতিয়ান অনুসন্ধান করতে কিংবা মৌজা ম্যাপ অনুসন্ধান করতে সরাসরি উক্ত লিংকে প্রবেশ করুন।

সরাসরি https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করা ছাড়াও https://land.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করেও উক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য পূর্বের eporcha.gov.bd ওয়েবসাইট কাজ করছে না। নতুন ওয়েবসাইট dlrms.land.gov.bd ওয়েবসাইটে সকল সেবা সরিয়ে নেয়া হয়েছ। কীভাবে সেবা নিতে হবে তা নিচে দেখানো হয়েছে।

ই পর্চা খতিয়ানের ক্ষেত্রে নামজারি খতিয়ান এবং সার্ভে খতিয়ান রয়েছে। একই ওয়েবসাইট থেকে দুই সেবা পাওয়া গেলেও সেবাগুলো ভিন্নভাবে নিতে হয়। নিচে নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম এবং সার্ভে খতিয়ান অনুসন্ধান করার নিয়ম দেখানো হয়েছে।

নামজারি খতিয়ান অনুসন্ধান

নামজারি খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট। অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করেও উক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

ওয়েবসাইট ভিজিট করার পর সেকশনগুলো থেকে নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। অতঃপর, বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন। মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন। খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে ডাবল ক্লিক করুন।

এভাবে নামজারি খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন। এখানে জমির মালিকের নাম যাচাই, জমির মোট পরিমাণ, দাগ নং এবং খতিয়ান নং সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়াও, খতিয়ান আবেদন করতে পারবেন এখান থেকেই।

সার্ভে খতিয়ান অনুসন্ধান

সার্ভে খতিয়ানের মাঝে বেশ কয়েক ধরনের খতিয়ান রয়েছে। এগুলো হলো- আর এস খতিয়ান, বি আর এস খতিয়ান, বি এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ান, পেটি খতিয়ান, দিয়ারা খতিয়ান ইত্যাদি। এসব খতিয়ানের তথ্য অনলাইনে খুব সহজেই যাচাই করা যায়।

যেকোনো খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি একই। তবে, খতিয়ানের ধরণ ভিন্ন হওয়ার কারণে খতিয়ান অনুসন্ধান করার সময় খতিয়ানের ধরণ সিলেক্ট করতে হয়। এছাড়া যেকোনো খতিয়ান একই পদ্ধতিতেই অনলাইনে যাচাই করতে পারবেন এবং খতিয়ান আবেদন করতে পারবেন।

তবে, খতিয়ান অনুসন্ধান করার সময় জমির তথ্য জানা থাকতে হবে। যেমন – জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম, জেলার নাম, উপজেলা/থানার নাম, মৌজা নং/মৌজার নাম এবং খতিয়ান নং/দাগ নং/মালিকের নাম। এসব তথ্য থাকলে সহজেই eporcha gov bd খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

আর এস খতিয়ান অনুসন্ধান

www land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট। ওয়েবসাইট ভিজিট করার পর অটোমেতিক সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকবে। এখানে, নিচের দিকে জমির ঠিকানা নির্বাচন করুন।

এজন্য, সংশ্লিষ্ট জমির বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম নির্বাচন করুন। খতিয়ানের ধরণ ঘরের ভিতর থেকে “আর এস” সিলেক্ট করুন। অতঃপর, মৌজা ঘরে মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকেই সংশ্লিষ্ট জমির মৌজা নির্বাচন করুন।

পরের ঘরে সার্চ বক্সে খতিয়ান নং লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন। অথবা, খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন। জমির মালিকের নাম এবং পিতার নাম দেখে এই তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

এভাবে খতিয়ান খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। তারপর, প্রথম ঘরে দাগ নং লিখে সার্চ করুন অথবা দ্বিতীয় ঘরে জমির মালিকের নাম লিখে সার্চ করুন। তাহলে উক্ত তথ্য দিয়ে যে খতিয়ানটি রয়েছে, সেটি দেখতে পারবেন।

খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। ক্লিক করলেই খতিয়ানের তথ্য পপআপ আকারে দেখতে পারবেন। এভাবে যেকোনো জমির আর এস খতিয়ান অনলাইনে যাচাই করতে পারবেন। এখান থেকেই খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

বি আর এস খতিয়ান অনুসন্ধান

বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। অতঃপর, সার্ভে খতিয়ান সিলেক্ট থাকা অবস্থায় সংশ্লিষ্ট জমির ঠিকানা অনুযায়ী বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ ঘরের ভিতর “বি আর এস” সিলেক্ট করুন।

মৌজা নং বা জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন অথবা তালিকা থেকে মৌজা খুঁজে সিলেক্ট করুন। অতঃপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা অধিকর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখে খতিয়ান খুঁজুন।

এভাবে খতিয়ান খুঁজে না পেলে খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম এবং পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন। খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করলে খতিয়ানটির তথ্য পপআপ আকারে বিস্তারিত দেখতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির বি আর এস খতিয়ান যাচাই করতে পারবেন।

বি এস খতিয়ান অনুসন্ধান

বি এস খতিয়ান অনলাইনে যাচাই করতে https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন। নিচের দিকে স্ক্রোল করে সংশ্লিষ্ট জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ ঘরের ভিতর “বি এস” সিলেক্ট করুন। এরপর, মৌজা সিলেক্ট করুন বা মৌজা নং লিখে মৌজা খুঁজে সিলেক্ট করুন ।

খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে পরপর দুইবার ক্লিক করুন। অথবা, উপরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। এছাড়াও, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

এই পদ্ধতিতে খতিয়ান খুঁজে পেলে খতিয়ানের উপর পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে, উক্ত জমির খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে থেকেই খতিয়ানের অনলাইন বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

সি এস খতিয়ান অনুসন্ধান

https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন। নিচের দিকে স্ক্রোল করুন। যে খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন, সে খতিয়ানের বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ ঘরের ভিতর “সি এস” সিলেক্ট করুন। মৌজা/জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন বা তালিকা থেকে স্ক্রোল করে মৌজা খুঁজে সিলেক্ট করুন।

খতিয়ানের তালিকা ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন। এভাবে খতিয়ান খুঁজে না পেলে খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম ও পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

এভাবে সি এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন খুব সহজেই। সি এস খতিয়ান অনলাইনে যাচাই করার পর চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

এস এ খতিয়ান অনুসন্ধান

এস এ খতিয়ান অনলাইনে যাচাই করতে https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, সার্ভে খতিয়ান সিলেক্ট করুন। সংশ্লিষ্ট খতিয়ানের তথ্য অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।

খতিয়ানের ধরণ ঘর থেকে “এস এ” সিলেক্ট করুন। মৌজা ঘরে মৌজা বা জেএল নং লিখুন কিংবা তালিকা থেকে মৌজা খুঁজে সিলেক্ট করুন। অতঃপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা খতিয়ানের তালিকা হতে মালিকের নাম এবং পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করুন।

এছাড়া, এভাবে খতিয়ান খুঁজে না পেলে জমির দাগ নং কিংবা মালিকের নাম জানা থাকলে “অধিকতর অনুসন্ধান” অপশনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

এই পদ্ধতিতে খতিয়ান খুঁজে পাওয়ার পর খতিয়ানের উপর পর পর দুবার ক্লিক করলে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এভাবে, এস এ খতিয়ানের উক্ত সংশ্লিষ্ট জমির মোট পরিমাণ, মালিকের নাম, দাগ নং এবং খতিয়ান নং সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

মৌজা ম্যাপ অনুসন্ধান

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট। এরপর, মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন। এরপর, বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন এবং সার্ভে টাইপ সিলেক্ট করুন। অতঃপর, মৌজা সিলেক্ট করুন বা সার্চ বক্সে মৌজা নং বা জেএল নং লিখে মৌজা খুঁজে সেটি সিলেক্ট করুন।

সবশেষে উক্ত মৌজার ভিতরে যেসব সীট আছে, সেগুলো দেখতে পারবেন। আপনার প্রয়োজনীয় সীট নং সিলেক্ট করলে উক্ত মৌজার ম্যাপ দেখতে পারবেন। এভাবে, যেকোনো মৌজার ম্যাপ অনুসন্ধান করতে পারবেন।

তবে, মৌজা ম্যাপ সংগ্রহ করতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে মৌজা ম্যাপের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে।

ই নামজারি যাচাই করার নিয়ম

ই নামজারি যাচাই করতে ভিজিট করুন https://mutation.land.gov.bd/ ওয়েবসাইট। এরপর, নিচের দিকে স্ক্রোল করুন। এখানে, ফাঁকা ঘরে আবেদন আইডি নং লিখুন। পাশের ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন। অতঃপর, সার্চ বাটনে ক্লিক করে ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যারা নামজারি আবেদন করেছেন, তাদের আবেদন অনুমোদন হয়েছে না বাতিল হয়েছে সেটি জানতে পারবেন। নামজারি আবেদন অনুমোদন হলে স্ট্যাটাস চেক করার পর চাইলে DCR ফি প্রদান করতে পারবেন অনলাইনে।

গুরুত্বপূর্ণ তথ্য

eporchagov.com একটি ব্যক্তি উদ্যোগে তৈরি ব্লগ ওয়েবসাইট। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় এবং কোনো সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়। কোনো সরকারি কর্মকর্তা এখানে কাজ করেনা। এই ওয়েবসাইটে কোনো সরকারি সেবা প্রদান করা হয়না।

পাবলিকলি যেসব তথ্য এভেইলএবল রয়েছে, land gov bd এবং dlrms land gov bd ওয়েবসাইট থেকে প্রাপ্ত পাবলিক ডাটা ব্যবহার করে সারা দেশের মানুষ কীভাবে নামজারি খতিয়ান, সার্ভে খতিয়ান এবং মৌজা ম্যাপ অনুসন্ধান করতে পারবে তা দেখানো হয়েছে এখানে।

এই ওয়েবসাইটে সরকারি কোনো ওয়েবসাইটের গোপন তথ্য প্রকাশ করা হয়নি, কোনো API ব্যবহার করা হয়নি এবং কোনো সরকারি সেবা প্রদান করা হয়না বা জনগণের নিকট হতে কোনো প্রকার অর্থ সংগ্রহ করা হয়না।

আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের কাছে ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পৌঁছে দেয়ার চেষ্টা করি।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করবো কিভাবে?

ই পর্চা খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট। এরপর, সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে চান নাকি নামজারি, সেটি সিলেক্ট করুন। অতঃপর, জমির ঠিকানা নির্বাচন করুন। তাহলে উক্ত খতিয়ান যাচাই করতে পারবেন।

www land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান

www land gov bd থেকে আর এস খতিয়ান অনুসন্ধান করতে land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। অতঃপর, জমির ঠিকানা নির্বাচন করলে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

ই নামজারি যাচাই করবো কিভাবে?

mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে আবেদন আইডি নম্বর এবং বিভাগের নাম দিয়ে খুব সহজেই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন।

কিভাবে অনলাইন খতিয়ান অনুসন্ধান শুরু করব?

অনলাইনে খতিয়ান অনুসন্ধান করতে https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নামজারি খতিয়ান নাকি সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে চান সেটি সিলেক্ট করে খতিয়ান অনুসন্ধান শুরু করতে পারবেন।

এল.এস. জি সিস্টেমে রেজিস্ট্রেশন করে কোন কোন সেবা নিতে পারবো?

এই প্ল্যাটফর্মে যুক্ত হলে আপনি ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, ই-নামজারি আবেদন, ডিজিটাল খতিয়ান সংগ্রহসহ ভূমির যাবতীয় স্মার্ট সেবা খুব সহজেই গ্রহণ করতে পারবেন।

যারা স্মার্ট ইউজার নয় তারা কিভাবে ভূমি উন্নয়ন কর নিবন্ধন করবে?

যাদের ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহারের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, তারা চাইলে নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোনো সরকারি ই-সেবা কেন্দ্রে গিয়ে সহজে এই নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

ভূমি সেবা হটলাইন নম্বর কোনটি?

ভূমি সংক্রান্ত যেকোনো সেবার তথ্য, অভিযোগ বা সরাসরি সহায়তার জন্য আপনি ১৬১২২ (16122) নম্বরে কল করতে পারেন। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড হটলাইন।

এল.এস. জি সিস্টেমে নিবন্ধন করে এনআইডি যাচাই করা কি আবশ্য?

জি, এটি সম্পূর্ণ বাধ্যতামূলক। আপনার জাতীয় পরিচয়পত্র (NID) সিস্টেমের মাধ্যমে সফলভাবে ভেরিফাই না হওয়া পর্যন্ত কোনোভাবেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে না।

ভূমি সংক্রান্ত সেবা পেতে কি ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হবে?

বর্তমানে আধুনিকায়নের ফলে ভূমির প্রায় সকল সেবাই অনলাইনে ঘরে বসে পাওয়া সম্ভব। তবে বিশেষ কিছু জটিল ক্ষেত্রে বা সরেজমিন তদন্ত ও শুনানির প্রয়োজনে আপনাকে সশরীরে ভূমি অফিসে উপস্থিত হতে হতে পারে।

কখন প্রোফাইলের অগ্রগতি ১০০% হবে?

সিস্টেমে আপনার ব্যক্তিগত তথ্য, সঠিক ঠিকানা এবং সেখানে চাওয়া প্রয়োজনীয় সকল নথিপত্র (ডকুমেন্ট) সফলভাবে আপলোড করার পরই আপনার প্রোফাইলের অগ্রগতি সম্পূর্ণ বা ১০০% দেখাবে।

পাসওয়ার্ড ভুলে গেলে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে?

না, আপনাকে নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। লগইন পেজে থাকা “পাসওয়ার্ড ভুলে গেছেন” (Forgot Password) অপশনে ক্লিক করে খুব সহজেই আপনার পুরনো পাসওয়ার্ডটি রিসেট বা পরিবর্তন করে নিতে পারবেন।

সিস্টেমে মেইল দিয়ে নিবন্ধন করা যাবে কি?

শুধুমাত্র ইমেইল ঠিকানা ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার কোনো সুযোগ নেই। সঠিক ও নিরাপদ নিবন্ধনের জন্য আপনার সচল মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্য প্রদান করা আবশ্যক।